সারিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ প্রতিরোধে র্যালী ও ক্যাম্পইন অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, কোভিড-১৯ এর সংক্রামনের সম্ভাব্য দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সর্বাবস্থায় মাস্ক পরিধান ও স্বাস্থ্য বিধি নিশ্চিত করণের লক্ষ্যে জনসচেতনা মূলক র্যালী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাসেল মিয়ার নেতৃত্বে র্যালীটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিন করে। এ সময় উপজেলা পরিষদের প্রকৌশলী লিয়াকত হোসেন, কৃষি কর্মকর্তা আবদুল হালিম, সহকারী কমিশনার (ভূমি) দেওয়ান আকরামুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সারওয়ার আলম, সারিয়াকান্দি থানা কর্মকর্তা ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী তরফদার, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।