দিনাজপুরের ঘোড়াঘাটে রোববার সেচ্ছাসেবী সংগঠণ "মানবতার সেবায় আমরা নবীন " সেচ্ছাসেবী সংগঠণের আয়োজনে ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে দিন ব্যাপী রক্ত দান ও ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় এর ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এর উদ্বোধন করেন, প্রধান অতিথি ঘোড়াঘাট উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রাফে খন্দকার সাহানশা। এসো হে নবীন মানবতার কাজে যাই, শৃঙ্খলবদ্ধ হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াই, যদি করি রক্তদান হাঁসবে রোগী, বাঁচবে প্রাণ এ শ্লোগান নিয়ে সংগঠণের সদস্যরা সতফুর্তভাবে দিন ব্যাপী রক্ত দান ও ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় এর ক্যাম্পেইন কর্মসূচীতে অংশগ্রহণ করে। এ সময় উপস্থিত ছিলেন, রাইয়ান খন্দকার, ইমন কুমার, আরিফ, ইজাজ সহ মানবতার সেবায় আমরা নবীন সংগঠণের সদস্যরা।