রাজশাহী চারঘাটে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি নবাব আলীকে আটক করেছে চারঘাট মডেল থানা পুলিশ। রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
নবাব আলী(৪৫) উপজেলার আস্করপুর গ্রামের মৃত ময়েন আলীর ছেলে। সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যাবসার সাথে জড়িত। তার নামে একাধিক মাদক মামলা রয়েছে। একটি মামলায় তার ১ বছরের সশ্রম কারাদ- ও ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
চারঘাটে রাজশাহী জেলা গোয়েন্দা শাখার অভিযানে ৭৫০ গ্রাম গাঁজাসহ আলম মন্ডলকে আটক করা হয়েছে। সে ভাটপাড়া গ্রামের মৃত নুর মোহাম্মদ মন্ডলের ছেলে।
এছাড়াও র্যাবের অভিযানে সাগর ইসলাম(২৪) নামে এক ব্যাক্তিকে আটক করা হয়েছে। সে চক মোক্তারপুর গ্রামের আজিজুল হকের ছেলে।
এ বিষয়ে চারঘাট মডেল থানার কর্মকর্তা ইনচার্জ সমিত কুমার কুন্ডু বলেন, মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি নবাব আলীকে আটক করা হয়েছে। সকল আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।