প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক ময়নামতি জাদুঘর রেস্ট হাউসে ইউনেস্কোর সম্ভাব্য তালিকাভুক্তি করার জন্য একটি অংশীজন সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক মোঃ হান্নান মিয়া (অতিরিক্ত সচিব)। সভাপতিত্ব করেন আঞ্চলিক পরিচালক ড. মো. আতাউর রহমান। উপস্থাপনা করেন উপপরিচালক (প্রত্নসম্পদ সংরক্ষণ) ড. মোঃ আমিরুজ্জামান। এ ছাড়া অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, Updating the UNESCO Tentative List of Bangladesh বিষয়ে কর্মসূচির আওতায় কুমিল্লা অঞ্চলের শালবন বিহার ও তৎসংলগ্ন প্রত্নস্থানের সম্ভাব্য তালিকা হালনাগাদকরণ বিষয়ে অংশীজন ( Stakeholders meeting) সভায় World heritage experts বিশেষজ্ঞ হিসেবে বক্তব্য প্রদান করেন ম্যাকাও বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর শরীফ শামস্ ইমন ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর স্বাধীন সেন প্রমূখ, জেলা প্রশাসকের পক্ষে এডিসি জেনারেল মোঃ নুরুজ্জামান, উপজেলা চেয়ারম্যান গোলাম ছরোয়ার, ,সেনাবাহিনী, কুমিল্লার প্রতিনিধি সিইও ওয়ালিউজ্জামান, বিজিবির সেক্টর কমান্ডারের পক্ষে মাহবুবুর রহমান সহকারী পরিচালক, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবাসিশ ঘোষ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেঘনা,কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাঁচজন সহকারী অধ্যাপক ডক্টর মুহাম্মদ সোহরাব উদ্দীন, মোঃসাদেক উজ্জামান তনু, মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী, নিয়ামুল হুদা,জনাব মুর্শেদ রায়হান প্রমুখসহ ঐতিহ্য কুমিল্লা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ইমরুলসহ অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিনিধি ও গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সভার আগে কুমিল্লা সেনানিবাসের ভিতরে বিভিন্ন সাইট পরিদর্শনসহ স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার মো.সাজ্জাদ হোসেন প্রমুখের -এর সাথে এ বিষয়ে আলোচনা করা হয়।