বগুড়ার কাহালুতে পদ-পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবীতে বাংলাদেশ কালেক্টরেট সহকারি সমিতি (বাকাসস) কর্তৃক ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে পূর্ণ দিবস কর্ম বিরতি পালন করে কর্মচারীরা।
সোমবার (২৩ নভেম্বর) কাহালু উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহি অফিসারের কার্যালয় ও সহকারি কমিশনার (ভুমি) এর কার্যালয়ে কর্মরত কর্মচারীরা পূর্ণ দিবস কর্ম বিরতি পালন করেন।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা অফিস সুপার মো. মোস্তাক আহম্মেদ, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) এর সার্ভেয়ার অসীম কুমার সরকার সহ উপজেলা নির্বাহি অফিসারের কার্যালয় ও সহকারি কমিশনার (ভুমি) এর কার্যালয়ের কর্মরত কর্মচারীবৃন্দ।