বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ার সান্তাহার পৌর ছাত্রদল ও আদমদীঘি থানা ছাত্রদলের যৌথ উদ্যোগে সোমবার বাদ জোহর পৌর শহরের বশিপুর দুল্লব বাবা মাজার প্রাঙ্গনে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আদমদীঘি থানা ছাত্রদলের সাবেক সভাপতি আরিফুল হক রোমানের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদমদীঘি থানা যুবদলের সাবেক সভাপতি ও থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহফুজুল হক টিকন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সান্তাহার পৌর যুবদলের সাবেক সভাপতি মামুনুর রশিদ মামুন, কাউন্সিলর সাইফুল ইসলাম খোকন। অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন যুবদল নেতা মাসুদ রানা, আনোয়ার হোসেন জীবন, সান্তাহার পৌর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবদল নেতা মাহাফুজুর রহমান লিটন, ছাত্রদল নেতা রিপন হোসেন, আলী মেরাজ, সোহাগ হোসাইন, মহিবুল ইসলাম সাকিব, শাকিল হোসেন, রাহুল, সাগর, বিকাল চন্দ্র, জিহাদ তালুকদার, আলিফ তালুকদার, হাফিজ আল আসাদ, সিহাব প্রমুখ। আলোচনা শেষে তারেক রহমানের সুস্থ্যতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।