মুজিব বর্ষ উপলক্ষে কিশোরগঞ্জ সদর উপজেলাকে শতভাগ স্কাউটিং উপজেলা ঘোষণা করার লক্ষ্যে কার্যক্রম চলছে। সোমবার স্কাউট ভবনে ১০৩২ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স উদ্বোধন করেন সদও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল কাদির মিয়া। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা স্কাউট এর সহকারী পরিচালক, জেলা স্কাউটের সম্পাদক, জেলা রোভারের সম্পাদক, উপজেলা স্কাউট এর সম্পাদকসহ স্কাউটস নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।