কিশোরগঞ্জে শীত মৌসুমে কোভিড-১৯ সংক্রমণে সম্ভাব্য দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকরণ সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা পুলিশের আয়োজনে মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ আন্তঃজেলা বাস টার্মিনালে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির আহ্বায়ক লেলিন রায়হান শুভ্র শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ বিপিএম বার।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (সদর) মাসুদ আনোয়ার, জেলা মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম, জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি এম এ কাইয়ুমসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।