কিশোরগঞ্জের বাজিতপুর থানার ওসি মাজহারুল ইসলাম সহ এক দল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর রাতে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১০জন আসামীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার কৃতরা হলেন, ভাগলপুর গ্রামের কবির মিয়ার স্ত্রী হেপী আক্তার (২৫), মৃত হাজী আবদুল ওয়াদুদ এর ছেলে কবিরুল্লাহ শিশু (৫৫), রোমান মিয়ার স্ত্রী হাসী বেগম (২৭), কবির মিয়া (২০), পিরিজপুর ইউনিয়নের খাসালা গজারিয়া গ্রামের পিতা মৃত আবদুস ছাত্তারের ছেলে হারিছ মিয়া (৪৮), হারিছ মিয়ার স্ত্রী জেসমিন আক্তার (৩৮), মৃত জজ মিয়ার ছেলে নূর আমিন উরফে নূরুল আমিন (৫৫), মৃত জজ মিয়ার ছেলে ইদ্রিছ মিয়া (৩৭), বাদল মিয়ার স্ত্রী সুমা বেগম (২৫) কে পুলিশ সোমবার দুপুরে কিশোরগঞ্জ কোর্টে চালান দিয়েছে।