দৈনিক ভোরের ডাক পত্রিকার কিশোরগঞ্জ সংবাদদাতা মোঃ মোকাররম হোসেনের আম্মা মোছাঃ রাহেলা খাতুন (৭৫) ইন্তেকাল করেছেন। মঙ্গলবার দুপুর বারটার দিকে জেলা শহরের বাস ভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্নাল্লিাহি...রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি ৩ পুত্র ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। বাদ আসর তাড়াইল উপজেলার আড়াইউড়াস্থ গ্রামের বাড়িতে দাফন করা হবে বলে জানা গেছে।