রাজশাহীর বাঘায় সাধারণ চিকিৎসক উত্তম কুমার সাহাকে হুমকি ও অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনে ৬টি ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপজেলা পূজা উৎযাপন কমিটি, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ, এলাকাবাসী, পিস ফ্যামিলি টেটর গ্রুপ, হিন্দু বোদ্ধ খিষ্টান যুব ঐক্য পরিষদ ও পরিবারের পক্ষ থেকে পৃথক ব্যানার ও ফেস্টুন নিয়ে ৩ হাজার মানুষ মানববন্ধনে সাধারণ চিকিৎসক উত্তম কুমার সাহাকে হুমকি ও অপপ্রচারের বিরুদ্ধে অংশগ্রহণ করে।
উপজেলার নারায়নপুর পালপাড়া গ্রামের সুনামধন্য ব্যাক্তিত্ব ও অত্র অঞ্চলের গরীব মানুষের প্রানের সাধারণ চিকিৎসক উওম কুমার সাহার বিরুদ্ধে যারা মিথ্যাচার চালাচ্ছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান মানববন্ধনে অংশ গ্রহনকারীরা। উত্তম কুমার সাহাকে একটি শক্তিশালী পক্ষ জমিজমা সংক্রান্ত বিবাদের জের ধরে ও তার চিকিৎসার অপপ্রচার এবং প্রান নাশের হুমকি দিয়ে তার সুনাম নষ্ট করা হচ্ছে বলে মানববন্ধনে দাবি করা হয়।
আয়োজিত মানববন্ধনে উপজেলা পূজা উৎযাপন কমিটির সাধারণ সম্পাদক অপূর্ব কুমার সাহার পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা হিন্দু বোদ্ধ খিষ্ঠার ঐক্য পরিষদের সভাপতি সুজিত কুমার বাকু পান্ডে, পিস ফ্যামিলি টেটর গ্রুপের নেত্রী রানু আক্তারী, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আনজারুল ইসলাম, বাবু নির্মল কুমার, সাধারণ চিকিৎসক উত্তম কুমার সাহা প্রমুখ।