বগুড়ার শেরপুরের বনমরিচা পশ্চিম পাড়া গ্রামে ৪ বছরের শিশু কন্যাকে ধর্ষণের ঘটনায় শেরপুর থানায় মামলার প্রেক্ষিতে পুলিশ গতকাল রোববার দুপুরে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ধর্ষক আবদুল আলিম (১৫) কে আটক করেছে।
জানা যায়, উপজেলার গাড়িদহ মডেল ইউনিয়নের বনমরিচা পশ্চিম পাড়া গ্রামে আবদুল লতিফের স্ত্রী রোজিনা বেগম গত শনিবার সকালে ধানের চাতালে কাজ করতে যান। বাড়িতে কেউ না থাকার সুযোগে একই গ্রামের দুলাল আকন্দের ছেলে আবদুল আলিম ওইদিন দুপুর ১ টার দিকে শিশু কন্যাকে গরুর ঘাস কাটার কথা বলে ডেকে বাড়ির পাশে ধানের ক্ষেতে নিয়ে গিয়ে জোর পুর্বক ধর্ষণ করে। আশেপাশের ক্ষেতে কাজ করা শ্রমিকরা শিশুটির চিৎকার শুনে এগিয়ে আসলে ধর্ষক আবদুল আলিম পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে গতকাল রোববার সকালে রোজিনা বেগম বাদি হয়ে শেরপুর থানায় একটি ধর্ষণ মামলা করেন। পরে পুলিশ দুপুর ১ টার দিকে ধর্ষকের বাড়িতে অভিযান চালিয়ে ধর্ষক আবদুল আলিমকে আটক করে থানায় নিয়ে আসেন।
এ ব্যাপারে শেরপুর থানার কর্মকর্তা ইনচার্জ মো. শহিদুল ইসলাম শহিদ বলেন, ধর্ষক আবদুল আলিমকে আটক করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।