ঝিনাইদহ সদর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নত মানের ধান, গম ও পাট বীজ উৎপাদন সংরক্ষন ও বিতরন প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শনী বড় গড়িয়ালা প্রাথমিক বিদ্যালয় মাঠে রোববার সকালে এ মাঠ দিবসের আয়োজন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহিদুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ কৃপাংশু শেখর বিশ্বাস।
বিশেষ অতিথি ছিলেন, যশোর অঞ্চলের মনিটরিং কর্মকর্তা মোঃ সামিউর রহমান, কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ জুনায়েদ হাবীব, নলডাঙ্গা ইউপি চেয়ারম্যান কবির হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইরফান আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক আবু জাফর, নলডাঙ্গা ক্যাম্পের ইনচার্জ এ এস আই মনির”জ্জামন মনিরসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সার্বিক তত্ববধানে ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা লালন মিয়া ও মোঃ মইনুল ঝিনাইদহের নলডাঙ্গায় ব্রি-ধান ৭৫ এর মাঠ দিবস অনুষ্ঠিত