কৃষকদের এখন সারের জন্য ছুটতে হয় না। হয় না, সারের জন্য গুলি খেয়ে মরতে। পর্যাপ্ত সার নিয়ে কৃষকরা তাদের কাঙ্খিত ফসল উৎপাদন করতে পারে, সে জন্য এখন সার-ই ছুটছে কৃষকের পিছনে। শেখ হাসিনা সরকার কৃষিতে বড় রকমের আমূল পরিবর্তন করায় দেশ এখন খাদ্যে সয়ণসম্পন্নতা অর্জন করেছে। কৃষি বান্ধব এই সরকারকে জনগণ চিরদিন মনে রাখবেন। রোববার দুপুরে বিএডিসি কৃষিবীদ সমিতি কর্তৃক গরিব অসহায় কৃষকদের মধ্যে বিনামূলে আলু ও গম বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্যে সারিয়াকান্দি-সোনাতলা এলাকার সংসদ সদস্য সাহাদারা মান্নান ওই সব বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিপন কুমার মন্ডল। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন শেখ, সাংগঠনিক সম্পাদক সঞ্জয় রায়, সদস্য আকতারুজ্জামান, মুর্তজা ইকবাল, বগুড়া বিআরডিসি উৎপাদন বিভাগের পরিচালক ছামছুজোহা ও উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল হালিম।
অনুষ্ঠান শেষে ৪৮২জন গরীব কৃষকদের মধ্যে বিনামূলে সাড়ে ৪টন আলু ও আড়াই টন গম বীজ বিতারণ করেন। এ সময় সারিয়াকান্দি কৃষি বিভাগের কর্মকর্তারা ছাড়াও কয়েক শ কৃষক উপস্থিত ছিলেন।