গাড়ি ও স্বর্ণের ব্যবসায়ী মনিরুল ইসলাম ওরফে গোল্ডেন মনিরের বিরুদ্ধে অবৈধ অস্ত্র, মাদক ও বিশেষ ক্ষমতা আইনে বাড্ডা থানায় ৩টি মামলা দায়ের করা হয়েছে, এই মামলাগুলোর বিপরীতে ৭ দিন করে ২১ দিনের রিমান্ড আবেদন জানাবে পুলিশ।
আজ রোববার (২২ নভেম্বর) সকালে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আজই তাকে আদালতে হাজির করা হবে বলে জানা গেছে। র্যাবের দায়ের করা মামলা ৩টির তদন্তের দায়িত্বে রয়েছে বাড্ডা থানা পুলিশ। তবে এই মামলা ৩টি থানা পুলিশের কাছ থেকে তদন্তের দায়িত্ব নেওয়ার জন্য শিগগিরই স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে আবেদন জানাবে র্যাব।
রোববার (২২ নভেম্বর) সকালে র্যাবের পক্ষ থেকে বাদী হয়ে মামলা করার বিষয়টি নিশ্চিত করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে মো. মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের বিরুদ্ধে ৩ টি মামলা দায়ের করা হয়েছে। জানা গেছে, আজ সকালে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আজই তাকে আদালতে তোলা হবে এবং গ্লোন্ডেন মনিরকে তিন মামলায় সাত দিন করে মোট ২১ দিনের রিমান্ড চাওয়া হবে।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ এ তথ্য জানান।
গতকাল শুক্রবার (২০ নভেম্বর) রাত ১০ থেকে স্বর্ণ ব্যবসায়ী গোল্ডেন মনিরের বাসায় অভিযান শুরু হয়, যে অভিযান সমাপ্ত হয় গতকাল শনিবার (২১ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টায়। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
র্যাব জানিয়েছে, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গোল্ডেন মনিরের বাড়িতে এই অভিযান চালানো হয়।
র্যাবের হাতে গ্রেপ্তার গোল্ডেন মনিরের রয়েছে স্বর্ণ