নওগাঁর মান্দায় ১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ খাইরুল ইসলাম (৩৫) নামে এক মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার বড়পই দয়ালের মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক খাইরুল ইসলাম উপজেলার কুসুম্বা ইউনিয়নের বড়বেলালদহ গ্রামের আব্দুলের ছেলে বলে জানা গেছে।
মান্দা থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক ফারুক হোসেন সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার রাতে দয়ালের মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বেচাকেনার সময় ১৪ পিস ইয়াবাসহ খাইরুলকে আটক করে পুলিশ। ওসি আরও জানান, আটক খাইরুলের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে শনিবার নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে।