১৯ দশমিক ৭৫ কিলো মিটাা আয়তন ও প্রায় ৩৫ হাজার জন সংখ্যার বসবাসের ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনী দামঢোল বেজে ওঠেছে আপন গতিতে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে পৌরসভার সদর এলাকায় প্রতিদিন কোন না কোন প্রার্থীর মটর শোভাযাত্রা কিংবা মিছিল মিটিং এ সরগরম থাকছে। দোকানে চায়ের আড্ডায় নির্বাচন কেন্দ্রীক আলোচন কখনো মৃদু কিংবা গলাবাজীর ঝড় বইতে থাকে। সবার শেষ কথা কে হচ্ছে ফরিদগঞ্জ পৌরসভার আগামী নগর পিতা ? তবে এটা নিশ্চিত সরকারী এবং বিরোধী দলীয় প্রতীক যার কপালে ঝুটবে হয়তো বা সেই হবে এই পৌরসভার নগর পিতা। নির্বাচনকে কেন্দ্র করে গত প্রায় এক দেড় মাসে যাদের দৌড় ঝাঁপে এখন পর্যন্ত নির্বাচনী প্রচার মাঠে স্ব-দর্পে দখল করে রেখেছেন তারা সবাই নবীন প্রার্থীরা। এই ভীঁড়ে ক্ষমতাসীন ও বিরোধী দুই শিবিরের প্রবীণ প্রার্থীরা মাঠে নাই বলে চলে। সবমিলে ফরিদগঞ্জ পৌরসভার প্রচারণার মাঠ এখন নবীন সম্ভাব্য প্রার্থীদের দখলে। ক্ষমতাসীন ও বিরোধী দল মিলে প্রায় দুই ডজন তরুণ ও নবীন সম্ভাব্য মেয়র পদে প্রার্থীর প্রচারে সরব পৌর নির্বাচনী আঙ্গীণা।
যে কারণে প্রবীণরা মাঠে নেই অনুসন্ধানে দেখা গেছে, পৌরানিক যুগের নির্বাচনে প্রচার - প্রচারণা প্রযুক্তি বা আধুনিক পদ্ধতির প্রচারণার ঝড়ের কাছে তারা পরাস্ত। তাছাড়া অর্থ ও নির্বাচণী মাঠ সরগরমের জন্য উঠতি বয়সের কিশোর ও যুবকরা প্রবীনের চেয়ে নবীনদের পক্ষে বেশী। অনেকে দলীয় প্রতীক প্রাপ্তির কথা চিন্তা করে অপেক্ষা করছেন। এছাড়াও যুগের সাথে তালমিলিয়ে প্রবীণদের চেয়ে নবীরা নানা ভাবে এগিয়ে থাকার কারণে এই যুগের নির্বাচনের মাঠে প্রচার-প্রসারে নবীনরা এগিয়ে। সর্বশেষ ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে দলীয় প্রতীক প্রাপ্তির ক্ষেত্রে তরুণ প্রার্থীদের দলীয় মনোনয়ন পাওয়ার চমকে এখন, বিশেষ করে প্রধান দুই দলের অনেক প্রবীণ প্রার্থী আগাম প্রচার করা থেকে বিরত রেখেছেন। দল তাদের দলীয় কর্মকা-ে যদি দলীয় প্রতীক তাদের দেওয়ার নিশ্চয়তা দেয় তা হলে তারা নির্বাচনী প্রচারে মাঠে থাকবেন এমনও অনেক প্রার্থী ঘোষণা করেছেন। আর এই সুযোগে তরুণ বা নবীণ সম্ভাব্য প্রার্থীরা প্রচারের মাঠ দখল করে রেখেছেন।
গত বেশ কিছু দিন থেকে ক্ষমতাসীন ও বিরোধী দলের যে প্রার্থীরা মাঠে আপন শক্তিতে প্রচার- প্রচারণায় চুষে বেড়াচ্ছেন তাদের মধ্যে আওয়ামীলীগের- বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহফুজুল হক, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান, জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিপন, সাবেক ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম সাউদ, আকবর হোসেন মনির, মহিলা আওয়ামী লীগ নেত্রী আজমুর বেগম, যুবলীগ নেতা খলিলুর রহমান, আবদুল গাফ্ফার সজিব, মাকসুদুর বাসার বাধন পাটওয়ারী। এদের মধ্যে কেউ কেউ দলের প্রধান, স্থানীয় সাংসদ, উপজেলা পরিষদের চেয়ারম্যানের ছবি সম্বিলিত ব্যানার, পেষ্টুর, পোষ্টার ও প্লা-কার্ড নিয়ে এবং সাঁটিয়ে ব্যাপক প্রচার চালিয়ে যাচ্ছেন। প্রতিদিন মোটর শোভাযাত্রা ও মিছিল মিটিং করে যাচ্ছেন। জেলা ও কেন্দ্রীয় ভাবে জোর লবিং করছেন দলীয় প্রতীক পাওয়ার জন্য। বর্তমান মেয়র মাহফুজ তার মেয়াদে উন্নয়ন কর্মকান্ডের জন্য নৌকা প্রতীক পাওয়ার আশা নিয়ে ব্যাপক ভাবে প্রচারে নেমেছেন। অপর দিকে বয়সে বেশী তবে দৌড়ে পিছিয়ে নেই তাদের মধ্যে পৌর আ.লীগের সাবেক সাধারন সম্পাদক ও মুক্তিযুদ্ধের সংগঠক সুবেদার মৃত আবদুল করিম মিয়াজীর ছেলে মোঃ কামাল মিয়াজীও প্রতিদিনের প্রচারে মাঠে আছেন। তিনিও তার দলীয় নেত্রীর মূল্যায়ণের অপেক্ষা আছেন।
অপর বিএনপি’র সম্ভাব্য তরুণ ও নবীন প্রার্থীরা হলেন- পৌর বিএনপির সভাপতি ও সাবেক ছাত্রনেতা আমানত গাজী, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, যুবদল নেতা- ইমাম হোসেন, এসএম টুটুল পাটওয়ারী নাজিম উদ্দীন, আবদুল খালেক পাটওয়ারী। তারা বিভিন্ন ভাবে তাদের প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। জেলা ও কেন্দ্রীয় ভাবে দলীয় প্রতীক পাওয়ার জন্য জোর লবিং করে যাচ্ছেন তারা। তবে নানা কারণে তারা বড় ধরনে শোভাযাত্রা বা মিছিল মিটিং করা থেকে তারা বিরত থাকছেন।
তবে, প্রধান দুই দলের প্রবীণ নেতাদের মধ্যে অনেকে ভীন্ন কৌশল অবলম্বন করেছেন, সেটিও শোনা যাচ্ছে। তারা দলীয় প্রতীকের নিশ্চয়তা ও আগামা প্রচারে দূর্বল হতে যাচ্ছে না অনেকেই। তারা সাঁফ জানিয়ে দিয়েছেন, দল তাদের পূর্বের ত্যাগ ও আবদানের কথা চিন্তা করে দলীয় প্রতীক তাদের অনুকুলে আসলে নির্বাচনে ঝাঁপিয়ে পড়ারও ইঙ্গিত করেছেন। এদের মধ্যে আ’লীগের- উপজেলা আ.লীগের দীর্ঘদিনে দায়িত্বে থাকা সভাপতি ও যুদ্ধাহত বীর মুক্তিযুদ্ধা আবুল খায়ের পাটওয়ারী অন্যতম। তিনি বিভিন্ন সভা সেমিনারে জানিয়ে দিয়েছেন, দলীয় নেত্রী তাকে দলীয় প্রতীক দিলে নির্বাচন করবেন। অপরদিকে, পৌর বিএনপির সাবেক সভাপতি ও গত নির্বাচনের দলীয় প্রতীক পাওয়া হারুন অর রশীদ জানান, দলীয় সিদ্ধান্তের আগে মাঠে নামতে চাচ্ছে না। দলীয় প্রতীক পেলে নির্বাচন করবেন তিনি। অপরদিকে সাবেক ইউপি চেয়ারম্যান ও পৌর প্রশাসক সফিকুল ইসলাম পাটওয়ারী নির্বাচনী পরিবেশ ফিরে আসলে নির্বাচন করার ইঙ্গিত দিয়েছেন। সাবেক পৌর মেয়র বিএনপি থেকে বহিস্কৃত নেতা মঞ্জিল হোসেনেরও একই কথা পরিবেশ অনুকুলে থাকলে নির্বাচন করবেন। তবে সেটি স্বতেন্ত্রও হতে পারে।