বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ার সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে শনিবার বেলা ১১টায় ¯ যুবদল কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সান্তাহার পৌর যুবদলের সাবেক সভাপতি মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তব্য রাখেন সান্তাহার পৌর বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম রফিক, আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক মেয়র ফিরোজ মো: কামরুল হাসান, বর্তমান মেয়র ও আহ্বায়ক কমিটির সদস্য তোফাজ্জল হোসেন ভুট্টু, জাতীয়তাবাদী নির্মান শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারন সম্পাদক লায়ন ফরিদ আহমেদ, সাবেক ছাত্রদল নেতা মতিউর রহমান টিটু, আদমদীঘি থানা যুবদলের সাবেক সভাপতি ও থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহফুজুল হক টিকন, মহিলা দলের নেত্রী হাসিনা মমতাজ মুক্তা, যুবদল নেতা ও কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, কাউন্সিলর ও যুবদল নেতা সাইফুল ইসলাম খোকন, যুবদল নেতা আবদুর সবুর সবুজ, সৌরভ, মাসুদ রানা, ফেরদৌস, স্বপন, আলম, মানিক, সাবেক ছাত্রদল নেতা মাহাফুজুর রহমান লিটন, ছাত্রদল নেতা সোহাগ হোসাইন প্রমুখ। আলোচনা শেষে তারেক রহমানের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবদুল্লাহ আল নোমান।