দিনাজপুরের ঘোড়াঘাটে বুধবার বিকেল ৩টায় ২০২০ অর্থ বছরে রবি মৌসুমে প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনার বিনামূল্যে সার ও বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে। সার ও বীজ বিতরণের উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান আবদুর রাফে খন্দকার শাহানশা। এ উপলক্ষ্যে উপজেলা কৃসি অফিসের সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলমের সভাপতিত্তে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আবদুর রাফে খন্দকার শাহানশা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা অতিরিক্ত উপ-পরিচালক মোঃ জাফর ইকবাল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মাহফুজার রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ এখলাস হোসেন সরকার, সহকারী কৃষি কর্মকর্তা মোঃ কামাল হোসেন প্রমূখ। আলোচনা শেষে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরনের উদ্বোধন করেন, প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আবদুর রাফে খন্দকার শাহানশা। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ এখলাস হোসেন সরকার জানান, ২০২০ অর্থ বছরে রবি মৌসুমে বোর, সরিষা, গম, মরিচ, টমেটো, সূর্যমূখী চাষের প্রণোদনা ও পূর্ণবাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরন করা হয়। একটি পৌরসভা ও ৪টি ইউনিয়নে মোট ১ হাজার ৯৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরন করা হবে।