জাতির পিতা শেখ মুজিবুর রহমানের একমাত্র ছোট ভাই শহীদ শেখ আবু নাসের মহোদয়ের সহধর্মিনী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর চাচীআম্মা, দক্ষিনবঙ্গের উন্নয়নের রুপকার নন্দিত জননেতা বাগেরহাট -১ আসনের এমপি শেখ হেলাল উদ্দিন এর মাতা, তারুণ্যের প্রতীক কচুয়া-বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের এমপির দাদী আম্মা বেগম রিজিয়া নাসেরের মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগ এবং তার সকল সহযোগী সংগঠন গভীর ভাবে শোকাহত। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে তাঁর পরিবারের সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করে আগামীকাল শুক্রবার জুমা বাদ উপজেলার সকল মসজিদে মসজিদে মোট ২৯৫টি মসজিদে দোয়া ও তাবারক বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
গতকাল বৃহষ্পতিবার দুপুর ১২টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগ অফিসে অনুষ্ঠিত আলোচনা সভায় কচুয়া উপজেলার স্ব স্ব এলাকায় বসবাসরত আওয়ামী লীগ ও তার সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,স্ব স্ব ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারন সম্পাদক, সকল ইউনিয়ন নির্বাচিত সদস্য -সদস্যা গনকে দোয়া অনুষ্ঠান সম্পন্ন করার জন্য বিশেষ ভাবে আহবান জানিয়ে বিবৃতি দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক এস এম আবু বক্কার সিদ্দিক,যুগ্ম সাধারন সম্পাদক শিকদার কামরুল ইসলাম কচি, মহিলা আওয়ামী লীগের সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা সরোয়ার,আওয়ামীলীগ নেতা পুলিন বিহারী সাহা সহ সকল ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ ও তার সকল সহযোগী সংগঠনের সভাপতি সাধারন সম্পাদক, সকল ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্য -সদস্যা গন।