বগুড়ার কাহালুতে উপজেলা উন্নয়ন ও পরিচালন (ইউজিডপি) প্রকল্পের আওতায় উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া উপকরণ বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় কাহালু উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলার মাধ্যমিক পর্যায়ের ১২টি শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া উপকরণ হিসেবে ল্যাপটপ ও প্রজেক্টর বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাছুদুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু পৌরসভার মেয়র আলহাজ¦ হেলাল উদ্দিন কবিরাজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয়, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আহসান হাবিব সহ উপজেলার সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।