পাবনার চাটমোহর ক্রিকেট একাডেমীর আয়োজনে অনুষ্ঠিত ত্রিদলীয় টি২০ ক্রিকেট টুর্নামেন্ট ‘চাটমোহর প্রিমিয়ার ক্রিকেট লীগ (সিপিএল) এর ফাইনাল খেলা বুধবার অনুষ্ঠিত হয়েছে।
চাটমোহর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে চাটমোহর ওয়ারিয়র্স ও চাটমোহর ফাইটার। প্রথমে ব্যাট করতে নেমে চাটমোহর ওয়ারিয়র্স ১৯ ওভার ৩ বলে সব কয়টি উইকেট হারিয়ে ৮৬ রান সংগ্রহ করে। জবাবে চাটমোহর ফাইটার্স ১৯ ওভার ২ বলে ৭ উইকেটে ৮৭ রান করে চ্যাম্পিয়ন হয়। ম্যাচ অব দা ম্যাচ নির্বাচিত হন চাটমোহর ফাইটার্সের ইয়াসিন এবং ম্যান অব দা সিরিজ নির্বাচিত হন চাটমোহর ওয়ারিয়র্সের সজিব।
খেলা শেষে পুরস্কার বিতরণ করেন চাটমোহর ক্রিকেট একাডেমির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সৈকত ইসলাম ও সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন। এ সময় উপস্থিত ছিলেন চাটমোহর পৌরসভার সাবেক মেয়র প্রফেসর আঃ মান্নান,পৌরসভার প্যানেল মেয়র মোঃ নাজিম উদ্দিন মিয়া,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক খন্দকার মাহবুব এলাহী বিশু,ব্যবসায়ী সমিতির সভাপতি বেলাল হোসেন স্বপন,ডাঃ মতিউর রহমান,অধ্যাপক সৌমিত্র কর্মকার সিল্টু,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব কুমার বিশ্বাস,ক্রিকেট একাডেমির সাধারণ সম্পাদক ফজলুল হক কালু প্রমূখ।
গত ৪ নভেম্বর সকালে চাটমোহর সরকারি কলেজ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সৈকত ইসলাম এ টুর্নামেন্ট’র উদ্বোধন করেন।
চাটমোহর রাইডার্স, চাটমোহর ওয়ারিয়র্স ও চাটমোহর ফাইটার্স নামের তিনটি দল এ টুর্নামেন্টে অংশগ্রহণ করে।