মুজিববর্ষ উপলক্ষে ২০২০-২০২১ অর্থ বছরে পাবনার চাটমোহরের ৩০ জন ভূমিহীন সরকারি ঘর পাচ্ছেন। বুধবার (১৮ নভেম্বর) উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নে কামালপুর ও নিমাইচড়া ইউনিয়নের সমাজ গ্রামে এই ঘর নির্মাণ কাজের উদ্বোধন করেন পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মোখলেসুর রহমান। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সৈকত ইসলাম,ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক,পিআইও এস এম শামীম এহসান,ডিবিগ্রাম ইউপি চেয়ারম্যান নবীর উদ্দিন মোল্লা,নিমাইচড়া ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান খোকনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
জানা গেছে,প্রতিটি ঘর বাবদ বরাদ্দকৃত টাকার পরিমান ১ লাখ ৭১ হাজার। ভূমিহীনদের ‘ক’ শ্রেণীর ভূমিতে এসব ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে। চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সৈকত ইসলাম জানান,ঘর নির্মাণের জন্য লটারীর মাধ্যমে উপজেলার গুনাইগাছা,ডিবিগ্রাম ও নিমাইচড়া ইউনিয়ন নির্বাচিত হয়েছে। প্রত্যেক ইউনিয়নে আপাতত ১০টি করে ঘর নির্মাণ করা হচ্ছে। ঘরগুলো পেলে গরীব দুস্থ ভূমিহীনরা উপকৃত হবে। সরেজমিন পরিদর্শন করে অগ্রাধিকার ভিত্তিতে প্রকৃত ভূমিহীন দুস্থ অসহায় ব্যক্তি বাছাই করা হয়েছে বলেও জানান তিনি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম শামীম আহসান জানান,২০১৮-২০১৯ অর্থবছরে প্রথম পর্যায়ে সরকারিভাবে ১শ ২৭ দুস্থকে ঘর নির্মণ করে দেওয়া হয়। যার প্রতিটির নির্মাণ ব্যয় ছিল ১ লাখ টাকা করে। দি¦তীয় পর্যায়ে একই নির্মাণ ব্যয়ে ৩৬টি ঘর নির্মাণ করে দেওয়া হয়। ২০১৯-২০২০ অর্থবছরেও ২১ জন গরীব দুস্থ ব্যক্তিকে সরকারি উদ্যোগে ঘর তৈরী করে দেওয়া হয়েছে। যার প্রতিটির জন্য বরাদ্দ ছিল ১ লাখ ২০ হাজার টাকা করে। এবার ব্যয় বেড়ে হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা।