বগুড়ার শেরপুর উপজেলা থেকে ৯৫ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তির নাম সুজন সরকার (৩৫)। তার বাড়ি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নওপা দক্ষিণপাড়া (ধামাইনগর) এলাকায়।
পুলিশ জানায়, বুধবার দুপুরে দুপুর শেরপুর থানাধীন ভবানীপুর ইউনিয়নস্থ রনক স্পীনিং মিল এলাকা থেকে ৯৫ পিস ইয়াবাসহ সুজনকে গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা জানান, গ্রেপ্তার ব্যক্তি বিরুদ্ধে বগুড়ার শেরপুর থানায় নিয়মিত মামলা করা হয়েছে। বুধবার তাকে আদালতে পাঠানো হয়েছে।