বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি ও দিনাজপুর মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক শিরিন ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
শিরিন ইসলামের মৃত্যুতে বাগমারা উপজেলা আ.লীগের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি, রাজশাহী-৪ (বাগমারা) আসনের মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, সহ-সভাপতি, মেয়র আবদুল মালেক মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ সহ উপজেলা আ.লীগের অন্যান্য নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন। বুধবার ভোর ৫:৫০ মিনিটে বাংলাদেশ স্পেসালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তিনি করোনা আক্রান্তের পর বেশ কিছুদিন ধরে বাংলাদেশ স্পেসালাইজড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। শিরিন ইসলামের মৃত্যুর সংবাদে উপজেলা আ.লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি ভোরে বাংলাদেশ স্পেসালাইজড হাসপাতালে তার মরদেহ দেখতে যান।
উপজেলা আ.লীগের পক্ষ থেকে শিরিন ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।