সারিয়াকান্দি উপজেলার পৌর এলাকার প্রধান সড়কে ভ্রাম্যমান আদালত বসিয়ে পথচারীদের নিকট হতে মাস্ক ব্যবহার না করার জন্য জরিমানা আদায় করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট দেওয়ান আকরামুল হক করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বুধবার দুপুরে পৌর এলাকার প্রধান সড়কে ভ্রামমান কোট পরিচালনা করেন। মুখে মাস্ক ব্যবহার না করার জন্য ১১জন পথচারীর নিকট হত ১৭শ টাকা জরিমানা আদায় করা হয়। তার অফিসের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকগণ এসময় সাথে ছিলেন।
এব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) দেওয়ান আকরামুল হক সাংবাদিকদের বলেন, কোভিড-১৯ প্রতিরোধে সবাইকে মাস্ক ব্যবহার নিশ্চিত করার জন্য আমাদের এ অভিযান অব্যহৃত থাকবে।