ফরিদগঞ্জ থানাকে দালালদের সালিশের নামে বানিজ্য মুক্ত করতে গোল ঘরে তালা দিয়েছে থানার ওসি মোহাম্মদ শহিদ হোসেন।
জানাযায়, গত কয়েক বছর ধরে থানার গোল ঘরে এক শ্রেণীর দালাল থানার মামলা সংক্ষান্ত ছোটখাটো বিষয়ে সালিশ বসার নাম করে, বানিজ্যক প্রতিষ্ঠানে রূপ দেয়। এতে করে পুলিশের ভাব মূর্তি ও থানায় আসা সেবা গ্রহন কারীরা প্রায়শই বিপাকে পড়তে হয়েছে। নির্দিষ্ট কিছু লোকের কাছে জিম্মি ছিলো থানার এই গোল ঘরটি। থানায় মামলা বা অন্য যে কোন বিষয়ে যেই আসতো কৌশলে ওই চক্রটি সমস্যার সমাধান নাম করে সালিশী বৈঠকে বসে যেত গোল ঘরে। সালিশের নাম করে দালল চক্রটি অসহায় মানুষদের কাছ থেকে নানা কৌশলে অর্থ বাণিজ্য করে নিতো। গতকাল সেই বাসা ভেঙ্গে দিয়ে গোল ঘরে তালা মেরে দিয়েছে ফরিদগঞ্জ থানার কর্মকর্তা ইনর্চাজ মোহাম্মদ শহিদ হোসেন।
এ বিষয়ে ওসি মোহাম্মদ শহিদ হোসেন বলেন, আমি দায়িত্ব পাওয়ার পর চেয়েছি ফরিদগঞ্জ থানাকে দালাল মুক্ত রাখতে, সেই লক্ষে আমি কাজ করে যাচ্ছি। আমি চাই যে এলাকার সমস্যা সেই এলাকাতে সমাধান হউক। পুলিশি সেবা সাধারন মানুষের দ্বোরগোড়ায় পৌঁছে দিতে আমরা বিট পুলিশিং সেবা চালু করেছি এবং ফরিদগঞ্জকে ১৮টি বিটে ভাগ করেছি। প্রতিটি বিটে এক, দুইজন করে অফিসাকে দায়িত্ব দিয়েছি। আমি চাই দালালের হাতে কোন সাধারন মানুষ প্রতারিত না হয়। সেই জন্য আমি গোল ঘরে তালা মেরেছি। পুলিশের সেবা মানুষের দ¦ার প্রান্তে পৌঁছে দিতে আমরা বদ্ধ পরিকর।