দিনাজপুরের ফুলবাড়ীর পার্শ্ববর্তী মধ্যপাড়া পাথরখনির ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মানীয়া ট্রেষ্ট কনসোর্টিয়ামের (জিটিসি) উদ্যোগে খনিতে কর্মরত শ্রমিকদের ৫২ জন শিক্ষার্থী সন্তানের মাঝে শিক্ষা সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার সকাল ১০ টায় পাথরখনি সংলগ্ন সমাজ কল্যাণ সংস্থার জিটিসি চ্যারিটি হোম কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে খনি শ্রমিকদের শিক্ষার্থী সন্তানদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান করেন অনুষ্ঠানে প্রধান অতিথি জার্মানীয়া ট্রেষ্ট কনসোর্টিয়ামের (জিটিসি) নির্বাহী পরিচালক মো. জাবেদ সিদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন চীফ অব সিকিউরিটি এ- ওয়েল ফেয়ার মেজর (অব.) এম এ রাজ্জাক, হরিরামপুর ইউপি চেয়ারম্যান মো. মাসুদুর রহমান শাহ, জিটিসি’র উপ-মহাব্যবস্থাপক মুস্তাক আহম্মেদ খান, এজেএম আবদুল ওয়াহেদ, মো. জাহিদ হোসেন প্রমুখ।
এছাড়াও জার্মানীয়া ট্রেষ্ট কনসোর্টিয়ামের (জিটিসি) পক্ষ থেকে খনি এলাকার নন এমপিও মধ্যপাড়া মহাবিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের মাঝে চলতি মাসের আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে।