দিনাজপুরের পাথরখনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের মাঝে শিক্ষা উপবৃত্তির অর্থ প্রদান করেছে জার্মানীয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) এর সমাজ কল্যাণ সংস্থা জিটিসি চ্যারিটি হোম।
বুধবার বেলা ১১টায় মধ্যপাড়া পাথর খনির সামনে এলাকাবাসীদের জন্য জার্মানীয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি)এর সমাজ কল্যাণ সংস্থা জিটিসি চ্যারিটি হোম কার্যালয়ে অক্টোবর মাসের শিক্ষা উপবৃত্তির অর্থ প্রদান করা হয়।
সামজিক কল্যানমূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে জিটিসি চ্যারিটি হোম থেকে উচ্চ শিক্ষায় অধ্যায়নরত খনি শ্রমিকদের সন্তানদের মধ্য হতে নির্বাচিত ৫২জন শিক্ষার্থীর মাঝে অক্টোবর মাসের শিক্ষা উপবৃত্তির অর্থ তুলে দেন জিটিসি’র নির্বাহী পরিচালক মোঃ জাবেদ সিদ্দিকী।
একই অনুষ্ঠানে ননএমপিও ভুক্ত মধ্যপাড়া মহাবিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের জন্য বিগত মাসগুলোর আর্থিক সহায়তার ধারাবাহিকতার অংশ হিসেবে চলতি নভেম্বর মাসের জন্য কলেজ অধ্যক্ষের হাতে আর্থিক সহায়তার অনুদানের চেকও প্রদান করেন জিটিসি’র নির্বাহী পরিচালক।
এছাড়াও মধ্যপাড়া পাথর খনির এলাকাবাসীদের জন্য স্বাস্থ্য সেবা দিতে “জিটিসি চ্যারিটি হোম” থেকে অভিজ্ঞ এমবিবিএস ডাক্তার কর্তৃক প্রায় অর্ধশত রোগীকে প্রতিদিন বিনামূল্যে চিকিৎসা পরামর্শ সেবা দেওয়া হচ্ছে।
শিক্ষা উপবৃত্তি প্রদানকালে উপস্থিত ছিলেন জিটিসি’র চীফ অব সিকিউরিটি এ- ওয়েল ফেয়ার, মেজর এম এ রাজ্জাক, পি বি জি এম এস, জি+(অব ঃ) হরিরামপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান শাহ, জিটিসি’র উপ-মহাব্যবস্থাপক মুস্তাক আহম্মেদ খান, এ,জে,এম আবদুল ওয়াহেদ, মোঃ জাহিদ হোসেন, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ এবং সাংবাদিক বৃন্দ।
উল্লেখ্য, দেশের একমাত্র মধ্যপাড়া পাথর খনির ব্যবস্থাপনা, রক্ষনাবেক্ষন এবং উৎপাদন কাজে নিয়োজিত মাইনিং কোম্পানি জার্মানীয়া কর্পোরেশন লিমিটেড ও বেলারুশ কোম্পানি ট্রেস্ট এস এস এর যৌথ প্রতিষ্ঠান জার্মানীয়া ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) তাদের অধীনে কর্মরত খনি শ্রমিকসহ সংশ্লিষ্ট এলাকাবাসীর মাঝে সেবামূলক এবং সামাজিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের মাঝে শিক্ষা উপবৃত্তি চালু করেছে। পাশাপাশি নন এমপিওভুক্ত মধ্যপাড়া মহাবিদ্যালয় এর শিক্ষক ও কর্মচারীদের জন্য মাসিক আর্থিক সহযোগিতা প্রদান অব্যাহত আছে। মধ্যপাড়া ও পার্শ্ববর্তী এলাকার গণমানুষের জন্য জিটিসি চ্যারিটি হোমে অভিজ্ঞ এমবিবিএস ডাক্তার কর্তৃক প্রতিদিন ৪০/৫০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ সেবা প্রদান করা হচ্ছে।