রাজশাহীর তানোরে কামারগাঁ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমান খলিলের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৭ই নভেম্বর) মঙ্গলবার দুপুরে মালশিরা মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত নির্বাচনী বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারগাঁ ইউনিয়ন বিএনপির সভাপতি ও কামারগাঁ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমান খলিল।
কামারগাঁ ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি সুলতানুজ্জামান সুলতানের সভাপতিত্বে ও কামারগাঁ ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপি’র সাধারন সম্পাদক সাদিকুল ইসলাম পিন্টুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তানোর পৌর নির্বাচনে বিএনপি’র দলীয় সম্ভাব্য মেয়র প্রার্থী তানোর উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি আবদুল মালেক মন্ডল।
কামারগাঁ ইউনিয়ন বিএনপি ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত নির্বাচনী বর্ধিত ও কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান, বিএনপি নেতা মোখলেসুর রহমান, শাহীনুর নবী (ডায়মন্ড), সুলতান মাষ্টার, ইউসুফ আলী, গোলাম মোর্তুজা, জার্জিস বিশ্বাস, আবু হেনা, আবদুল মান্নান, আবদুর রশিদ, কেতাব আলী, মোতালেব হোসেন, রাফসান জানিহিমেল, রাশিদুল ইসলাম, সোহেল রানা, টিপু সুলতান প্রমুখ।
এছাড়াও বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী সমর্থকসহ এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন।