খুলনার পাইকগাছা পৌর সদরে ভ্রাম্যমাণ আদালতে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ রাখার দ্বায়ে ৫ ব্যবসায়ীকে ১৫ হাজার ও মাস্ক ব্যবহার না করায় ২জনকে ৪শ টাকা জরিমানা করেছে। মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তাসিন ফার্মেসী, রোহিত ফার্মেসী ও এস.কে ফার্মেসী প্রত্যেকে ২হাজার, পাইকগাছা ইউনানী দাওয়াখানা ৪হাজার, তফেল ঔষধালয়কে ৫হাজার টাকা এবং মাস্ক ব্যবহার না করায় মটরসাইকেল চালক ও আরোহীকে ৪শ টাকা জরিমানা করে। মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ রাখায় এ জরিমানা আদায় শেষে তা বিনষ্ট করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, ড্রাগ সুপার মনিরউদ্দীন আহম্মাদ, এএসআই পালশ, পেশকার দিপংকার প্রসাদ।