প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা দেশরতœ শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী আছেন বলেই আশ্রয়হীন ও গৃহহীনরা বিনা পয়সায় পাকা ঘরবাড়ী পাচ্ছেন। দেশের মানুষ স্বাধীনতার পর অনেক সরকার দেখেছেন, এখন বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ দেখছেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজের আরাম আয়েস নিয়ে ভাবেন না, ভাবেন দেশের দুঃখি মানুষের দুঃখ লাঘবের জন্য। দুঃখি মানুষকে একটু শান্তিতে নিশ্চিতে নিজের বাড়ীতে ঘুমানোর ব্যবস্থা করতে ঘরবাড়ী নির্মাণ করে দিচ্ছেন। শিক্ষার্থীদের বিনাপয়সায় লেখাপড়াসহ বই দিচ্ছেন। সাথে থাকছে আর্থিক সুবিধার উপবৃত্তি। নানা ধরনের ভাতার ব্যবস্থা করে দিচ্ছেন। দিচ্ছেন গ্রামের অসহায় মানুষের চিকিৎসার জন্য আর্থিক সুবিধা। শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন নিয়ে বিশ্ববাসী অবাক হয়ে তাকিয়ে রয়েছে। কী যাদু আছে শেখ হাসিনার নেতৃত্বের মধ্যে? শেখ হাসিনা একজন নির্লোভ ও দেশপ্রেমি যোগ্য নেতৃত্বের কারণেই এগুলো সম্ভব হচ্ছে।
দিনাজপুরের ফুলবাড়ীতে মঙ্গলবার সকাল ১১ টায় মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহনির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি উপর্যুক্ত কথা বলেন।
ফুলবাড়ী উপজেলার ১নং এলুয়ারী ইউনিয়নের গণিপুর হঠাৎপাড়া গ্রামে ভূমিহীন ও গৃহহীনদের জন্য পাঁচটি গৃহনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. নীরু শামসুন্নাহার, ইউপি চেয়ারম্যান মওলানা নবিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল ইসলাম, এলুয়ারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু তাহের চৌধুরী প্রমুখ।
ভারপ্রাপ্ত ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আশ্রয় প্রকল্পের প্রকল্প -২ এর অধিন ফুলবাড়ী উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য ৭৫৫ টি পাকা ঘরবাড়ী নির্মাণ করা হবে। এলুয়ারী ইউনিয়নে ১১৪ টি ঘরবাড়ী নির্মাণ করা হচ্ছে। প্রতিটি ঘরবাড়ী নির্মাণে ব্যয় হবে ১ লাখ ৭১ হাজার টাকা। ঘরবাড়ী নির্মাণ কাজ বাস্তবায়ন করছে উপজেলা প্রশাসন।