জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শহীদ শেখ আবু নাসের এর সহধর্মিনী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য জননেতা শেখ হেলাল উদ্দীন এর মহীয়সী মাতা শেখ রিজিয়া নাসের (৮৬) এর মৃত্যুতে মোল্লাহাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীন গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। একই সাথে শোক সন্তপ্ত পরিবারের সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপনসহ মহীয়সী নারী শেখ রিজিয়া নাসের এর বিদেহী আতœার শান্তি কামনা করেছেন।