বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী যুগ্ম সাধারণ সম্পাদক পদে বাবু সুব্রত পাল ও সহ সাধরণ সম্পাদক পদে মোঃ আতাউর রহমান উজ্জলকে নির্বাচিত করায় মঙ্গলবার বিকেল ৫টায় বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আনন্দ র্যালীটি নেতৃত্ব দেন সরারচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদির (মাস্টার)। র্যালী শেষে সরারচর গরুর হাটে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন, সরারচর ইউনিয়ন আওয়ামী যুব লীগের সভাপতি মোঃ মঞ্জু মিয়া। উপস্থিত ছিলেন, সরারচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদির (মাস্টার), সাধারণ সম্পাদক হাবিবুর রহমান স্বপন, উপজেলা আওয়ামী যুব লীগের সাধারণ মোঃ কবির হোসেন, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এরশাদুল ইসলাম স্বপন, সরারচর ইউনিয়ন আওয়ামী যুবলীদের সাধারণ সম্পাদক মেহেদী হাসান উজ্জল, সরারচর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরশাদুল ইসলাম আলফাজ।