চাটমোহর উপজেলা চেয়ারম্যান আ.হামিদ মাস্টার দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত এবং হতদরিদ্রদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন। মঙ্গলবার সকালে তিনি চাটমোহর পৌরসভার ২ নং ওয়ার্ডের ছোট শালিখা মহল্লায় বাড়ি বাড়ি গিয়ে তিনি ত্রাণসামগ্রী বিতরণ করেন। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল,ডাল,লবন,চিনি,তেল ও সুজি। এ সময় পাবনা জেলা পরিষদ সদস্য সাইদুল ইসলাম পলাশ,প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল,সাবেক পৌর কাউন্সিলর আকতার হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,করোনা মহামারীর শুরু থেকেই উপজেলা চেয়ারম্যান তাঁর ব্যক্তিগত উদ্যোগে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করছেন। এ ছাড়া সম্প্রতি অনুষ্ঠিত দূর্গাপূজায় প্রতিটি মন্ডপে সহায়তা করেছেন। তিনি রেডক্রিসেন্ট সোসাইটির সহায়তায় ত্রাণসামগ্রী বিতরণ ছাড়াও মসজিদ ও মন্দিরে তাবু প্রদান করেছেন।