পদণ্ডপদবী ও গ্রেড উন্নীতকরণের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গত রোববার থেকে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসাস) চাটমোহরে ১৫ দিনব্যাপী পূর্ণদিবস কর্মবিরতি পালন শুরু করেছে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এ কর্মবিরতি চলবে।
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ের কর্মচারী মঙ্গলবার ৩য়দিনের মতো কর্মবিরতি পালন করেন। দুই অফিসের সামনে কর্মচারীরা অবস্থান করেন। এ সময় মোঃ আঃ রহমান,আঃ রশিদ,মিজানুর রহমান,মাসুদরানা প্রমূখ উপস্থিত ছিলেন। এদিকে কর্মবিরতির কারণে সেবাগ্রহীতা ফিওে যাচ্ছেন।