পাবনার চাটমোহর উপজেলার পাশর্^ডাঙ্গা ইউনিয়নের বারকোনা ও সজনাই গ্রামে পৃথক দুইটি অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে একটি ব্রয়লার মুরগীর খামার ও মুরগী,নগদ টাকা,ফসলাদিসহ কয়েকটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
এলাকাবাসী জানায়.সোমবার দিবাগত রাতের কোন একসময় বারকোনা গ্রামের বাবু হোসেনের ছেলে মিলন হোসেনের ব্রয়লার মুরগী খামারে কে বা কারা আগুন লাগায়। এতে খামারের ২৪০টি মুরগীসহ সবকিছু পুড়ে যায়। খামার মালিক রাজমিস্ত্রী মিলন হোসেন জানান,সে দিনমজুরী করে অনেক কষ্টে ব্রয়লার মুরগীর খামার করেছিল। কিন্তু শত্রুতা করে আমার সবকিছু শেষ করে দিয়েছে। তার দাবি ক্ষতির পরিমাণ দেড় লাখ টাকা।
এদিকে মঙ্গলবার সকালে সজনাই গ্রামের আঃ কুদ্দুসের ছেলে লুৎফর রহমান ও জিলহাজ হোসেনের বাড়িতে আগুন লেগে ৫টি ঘর,ঘরে থাকা রসুন,পেঁয়াজ,নগদ টাকাসহ সবকিছু পুড়ে গেছে। বাড়ির রান্না ঘর হতে আগুনের সূত্রপাত হলে তা মূহুর্তে ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন এসে বেশ কিছু সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। চাটমোহর থেকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগে সবকিছু পুড়ে যায়। ক্ষতির পরিমাণ ৫ লক্ষাধিক টাকা বলে ক্ষতিগ্রস্থরা জানান। পাশর্^ডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল করিম তারেক অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।