পাবনার চাটমোহরে মঙ্গলবার সকাল ১১টায় করোনাভাইরাস মোকাবেলায় ‘নো মাস্ক নো সার্ভিস’ কার্যক্রম বাস্তবায়নে শোভাযাত্রা,মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন জনসচেনতার জন্য এই শোভাযাত্রা,মানববন্ধন ও পথসভার আয়োজন করে। উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পুরাতন বাজার মোড়ে অনুষ্ঠিত হয় মানববন্ধন ও পথসভা। এতে বক্তব্য দেন, উপজেলার চেয়ারম্যান আ.হামিদ মাস্টার,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সৈকত ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যার ফিরোজা পারভীন,উপজেলা প্রকৌশলী রাজু আহমেদ,জেলা পরিষদ সদস্য মোঃ হেলাল উদ্দিন,প্রেসক্লাব সভাপতি রকিবুর রহমান টুকুন,সাবেক সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল,ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আঃ মুতালিব প্রমূখ। এই কর্মসূচীতে উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও চাটমোহর ব্যবসায়ী সমিতি,কেমিস্ট এ- ড্রাগিস্ট সমিতি,বড়াল রক্ষা আন্দোলনসহ বিভিন্ন সংগঠণ ‘নো মাস্ক নো সার্ভিস’ সম্বলিত ব্যানার নিয়ে অংশগ্রহণ করে।