রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সার ও কীটনাশকের মূল্য নিয়ন্ত্রণে গোদগাাড়ী উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত পরিচালনায় মাঠে কাজ শুরু করেছে।
অভিযানের প্রথম দিনেই মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলার কাকনহাটে অভিযান চালিয়ে সিনজেনটা কোম্পানির পণ্য গায়ের মূল্যেও চেয়ে বেশী দামে বিক্রি ও মেমো চাওয়ার পরেও কৃষককে মোমো না দেবার অপরাধে মেসার্স ভাই ভাই ট্রেডার্সের পরিচালক আব্দুর রাজ্জাক কে ৩ হাজার টাকা এবং একই এলাকায় সরকারি সাব-ডিলার হয়ে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করায় মেসার্স নাইম ট্রেডার্সের পরিচালক মোঃ আব্দুল লতিফ টুটুল কে ৫ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন গোদাগাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা: নাজমুন নাহার। অভিযান পরিচালনার সময় 'সার ও বালাইনাশক পরিদর্শক" হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মতিয়র রহমান। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন কাকনহাট পুলিশ ফাঁড়ির সদস্যবৃন্দ। এই অভিযান আগামীতে অব্যহত থাকবে বলে নির্বাহী ম্যজিস্ট্রেট মোছা: নাজমুন নাহার জানান।