চিরিরবন্দরে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাস্তবায়নে ও উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে আশ্রয়ণ প্রকল্প-২’র আওতায় ভুমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ কাজের ভার্চুয়ালি উদ্বোধন করা হয়েছে। ১৭ নভেম্বর মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার নশরতপুর ইউনিয়নের হঠাৎপাড়ায় বিধবা আমিনা বেওয়ার গৃহ নির্মাণ কাজের ভার্চুয়ালি উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এম পি। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা সিদ্দীকার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আহসানুল হক মুকুল, স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ¦ নুর ইসলাম শাহ্ নুরু, ইছামতি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস্ চেয়ারম্যান মোছা. লায়লা বানু, আকতারুজ্জামান প্রমূখ বক্তব্য রাখেন।