কিশোরগঞ্জ সদরের ৩ হাজার ৯৫০ জন প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে কৃষি প্রণোদনা হিসেবে বিভিন্ন জাতের বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলা পরিষদ হল মিলনায়তনে বীজ বিতরণ করেন সদর উপজেলা চেয়ারম্যান মামুন আল মাসুদ খান। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা আক্তার, অতিরিক্ত কৃষি সম্প্রসারণ অফিসার আ.সালামসহ কৃষি বিভাগের কর্মকর্তাবৃন্দ ও প্রান্তিক কৃষগণ।