পাবনা বেড়া উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহারে সকলের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মানববন্ধন ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকী’র নেতৃত্বে গতকাল সকাল ১১ টায় বেড়া কানাই বাড়ি মোড় থেকে কাদের ডাক্তারের মোড় পর্যন্ত মানববন্ধন ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার মাহবুব হাসান, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান,বীর মুক্তিযোদ্ধাবৃন্দ,শিক্ষক-শিক্ষিকা,পেশাজীবি সংগঠন,জনপ্রতিনিধিবৃন্দ ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা। মানব বন্ধনে উপজেলা নির্বাহী কর্মকর্তা করোনা প্রতিরোধে সবাইকে মাস্ক ব্যাবহারের আহবান জানান। তিনি নো মাস্ক নো সার্ভিস ও নো মাস্ক নো সেল এবং মাস্ক নিয়ে সকল পরিসেবা গ্রহণ করতে বলেন।