ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২০-২১ রবি ও খরিপ মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায়, উপজেলার ২৩৫০জন ক্ষুদ্র প্রান্তিক কৃষককে বিনামূল্যে গম, ভুট্টা, সরিষা, গ্রীষ্মকালীন মুগডাল, পেঁয়াজ, বোরা ধানের বীজ ও রাসায়নিক সার (ডিএপি ও এমওপি) সহায়তা প্রদান করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা ইয়াসমিন, ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবি কালু, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আকরাম হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকতা মাহবুব ইলাহি ,যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান,বিআরডিবি কর্মকর্তা এনায়েত হোসেন, প্রেসক্লাব সভাপতি এম হাসান মুসা, চেয়ারম্যান কামুজ্জামান জিকু প্রমুখ।