পাবনার সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে করোনাভাইরাসরোধে নো মাস্ক নো সার্ভিস এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার এক শোভাযাত্রা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বের হওয়া শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবনা-সুজানগর প্রধান সড়কে এক মানববন্ধনে মিলিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রওশন আলী। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে তাবাসসুম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ময়নুল হক সরকার, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল জব্বার, খাদ্য নিয়ন্ত্রক পারভেজ আনোয়ার, নির্বাচন কর্মকর্তা ফাতেমা খাতুন, ইউআরসি ইনস্ট্রাক্টর সোহরাব হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস লাবনী ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা প্রমুখ। প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রওশন আলী করোনাপ্রতিরোধে উপজেলার সর্বস্তরের মানুষকে মাস্ক পড়ার আহবান জানিয়ে বলেন যারা মাস্ক পড়বে না তাদের সরকারি বা বে-সরকারি কোন প্রতিষ্ঠানের সেবা দেওয়া হবেনা। সেই সঙ্গে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অনুষ্ঠান পরিচালনা করেন অ্যাকাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন।