মাধবপুর-হবিগঞ্জ হাই রোডে জগদীশপুর(মুক্তিযোদ্ধা চত্বরের পাশে)তেমনিয়ায় হোটেল ওমর আলী। হোটেলটি এলাকাবাসীর কাছে গরীবের হোটেল নামে পরিচিত পেয়েছে। যেখানে প্রতি শুক্রবার জু‘মার নামাজের পর থেকেই বিকাল পর্যন্ত বিনামূল্যে খাবার পরিবেশন করা হয়। একবেলা ভাল পরিবেশে ভাল খাবার খেয়ে তৃপ্তির ঢেঁকুর তোলেন তারা। দোয়া করেন দু‘হাত তুলে হোটেল মালিকরে জন্য। হোটেল মালিক উমর আলীর এমন উদ্যোগ প্রশংসা কুডিয়েছে সব মহলে। শুক্রবার মাধবপুরের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বরের পাশে গিয়ে দেখা যায় প্রায় শতাধিক দরিদ্র,অসহায় ভিক্ষুক মানুষ চেয়ার টেবিলে বসে অতিথিদের মত একবেলা তৃপ্তির সহকারে খেয়ে যাচ্ছেন। যেন কারো দিকে খেয়াল করার মত সময় নেই তাদের।সময় মত পানিসহ উপকরণ দেয়া হচ্ছে। তাই তেমন কোন হৈচৈ নেই। খাবার মেন্যুতে গরুর মাংস,মুরগীর মাংস,ডিম এবং ডাল। দেখে মনে হবে কোন আনন্দঘন অনুষ্ঠান। যে যখন আসছেন সুশৃঙ্খলভাবে বসে পড়েন খাবারের টেবিলে। এভাবেই চলে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত। যাদের ভাগ্যে তিনবেলা ঠিকমত খাবার জোটে না,তারা এমন খাবার পেয়ে বেজায় খুশি। এখানে বিনামূল্যে এমন ভাল খাবার খেয়ে তৃপ্তির ঢেঁকুর তোলেন সবাই। দু‘হাত তুলে দোয়া করেন এই নিবেদিত প্রাণ পুরুষের জন্য।আবার খাবার খেয়ে যাবার পথে তুলে দিচ্ছে নগদ টাকাও। খাবার খেতে আসা একাধিকজন জানান,আমরা গরীব মানুষ,ভিক্ষাবৃত্তি করে চলে জীবন। আমাদের ভাগ্যে জোটে না ঠিকমত খাবার।মাংসতো বছরে একবারও কেনার সামর্থ্য নেই। বিভিন্ন জায়গায় ভিক্ষা করে এ হোটেলে প্রতি শুক্রবার দুপুরে এসে যা রিজিকে থাকে গরুর কিংবা মুরগীর মাংস,ডিম,ডাল দিয়ে পেট ভরে ভাত খাই। আবার ভাত খেয়ে যাওয়ার পথে নগদ টাকাও পাই। আল্লাহ যেন ওনারে বেহেস্ত নছিব করেন।
হোটেল মালিক মোঃ উমর আলী বলেন‘কোন প্রচারের উদ্দেশ্যে নয়,আল্লাহ্র সন্তুষ্টি লাভের আশায় সাধ্যের মধ্যে ১৬ বছর ধরে ছিন্নমূল মানুষদের নিজ হাতে খাবার পরিবেশন করে খাইয়ে আসছি। খাবারের পর অন্ধ ও শারিরীক প্রতিবন্ধীকে নগদ ১০০ টাকা ও ছিন্নমূলদেরকে ৫০ টাকা করে প্রদান করেন। খাবার ও দানে তিনি তৃপ্তি পান। যতদিন বেঁচে থাকবো,ততদিনই এমন মহৎ কাজ করে যেতে চাই আমি।