পাবনার চাটমোহর উপজেলার চিকনাই নদী থেকে সোমবার এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার ফৈলজানা এলাকায় চিকনাই নদীতে মৃতদেহটি ভাসতে দেখেন এলাকাবাসী। খবর দেওয়া হয় খানা পুলিশেকে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। এলাকাবাসীর ধারনা কোন কুমারী মা হয়তো নবজাতকটিকে নদীতে ফেলে দিয়েছে। চাটমোহর থানার ইন্সপেক্টর (তদন্ত) হান্নান মাহমুদ জানান,মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।