পাবনার চাটমোহরে সোমবার (১৬ নভেশ্বর) সকালে বড়াল নদীর দখল ও দূষণ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে বড়াল রক্ষা আন্দোলন কমিটি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো.আ. হামিদ মাস্টার। প্রধান আলোচক ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সৈকত ইসলাম। বড়াল রক্ষা আন্দোলন কমিটির আহ্বায়ক ডাঃ অব্ধন ভট্টাচার্যের সভাপতিত্বে ও মোঃ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন বড়াল রক্ষা আন্দোলন কমিটির সদস্য সচিব এস এম মিজানুর রহমান। আলোচনায় অংশ নেন,অধ্যক্ষ আঃ রহিম কালু,প্রেসক্লাব সভাপতি রকিবুর রহমান টুকুন,সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল,ব্যবসায়ী সমিতির সভাপতি বেলাল হোসেন স্বপন,সাধারণ সম্পাদক আঃ মুতালিব,হোটেল রেস্তোরা মালিক সমিতির সভাপতি মোঃ শহিদুল ইসলাম প্রমূখ। সভায় বড়াল নদী দখণ ও দূষণ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহবান জানানো হয়।