পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা পূর্বপাড়া গ্রামে ছাগলে কলাগাছ খাওয়াকে কেন্দ্র প্রতিপক্ষ প্রতিবেশীর মারপিটে দুই গৃহবধূ আহত হয়েছেন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন সরোয়ার হোসেনের স্ত্রী মমতা খাতুন (৩০) ও আঃ সালামের স্ত্রী চামেলী খাতুন (৩৫)। ঘটনাটি ঘটেছে সোমবার (১৬ নভেম্বর) সকাল ৭টার দিকে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে,রোববার আঃ সালামের একটি ছাগল প্রতিবেশী মন্টুর কলাবাগানে যায়। এনিয়ে উভয় পরিবারের মধ্যেবাক বিতন্ডার ঘটনা ঘটে। এরই জের ধরে সোমবার সকালে মন্টু ও তাজুর নেতৃত্বে কয়েকজন আঃ সালামের বাড়িতে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এ সময় বাড়িতে মহিলা ছাড়া কেউ ছিলো না। তারা গালিগালাজ করতে নিষেধ করলে মন্টু ও তাজু গং ওই দুই গৃহবধূকে মারপিট করে আহত করে। আহত মমতা ও চামেলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
চাটমোহর থানার ইন্সপেক্টর (তদন্ত) হান্নান মাহমুদ জানান,বিষয়টি তাদের জানা নেই। কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।