বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) এর অংশ হিসাবে বাজিতপুর উপজেলা বাকাসসের সমিতির কর্মচারীরা গ্রেড-১১ পদবী পরিবর্তন সহ গ্রেড উন্নতির দাবীতে পূর্ণ দিবস কর্ম বিরতি করছেন। এই প্রথম ধাপে ১৫ই নভেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত দ্বিতীয় ও শেষ ধাপ ৩০ নভেম্বর পর্যন্ত তাদের দাবি না মানলে ঢাকায় আন্দোলন করবেন বলে সমিতির কর্মচারীরা জানিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিস সুপার জহরলাল সূত্রধর, আবু মোঃ আশরাফ উদ্দৌলা, বাজিতপুর ভূমি অফিসের রফিকুল ইসলাম, মোঃ নজরুল ইসলাম ও ইউএনও অফিসের ইশরাদুল হক।