নেত্রকোণার কলমাকান্দায় লেংগুরা ইউপি চেয়ারম্যানের নিজস্ব অর্থায়নে ১৬ টি মাদ্রাসার এতিম ১৩৫ জন শিক্ষার্থীকে পোশাক ও শিক্ষা উপকরণ বিতরণ করেছেন। ওই সময় সাত বছরের কাওছার আহম্মেদ নামে এক এতিম মাদ্রাসার শিক্ষার্থীর সমস্ত দায়িত্ব নেওয়ার ঘোষণা করেন চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূইয়া।
সোমবার দূপুরে কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী লেংগুরা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে লে্গংুরা ইউনিয়নের ১৬টি মাদ্রাসার এতিম ছেলে ও মেয়ে সহ ১৩৫ জন শিক্ষার্থীকে পোশাক ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লেংগুরা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশাররফ হোসেন, সাওতুল হেরা নুরানী হাফিজিয়া মাদ্রাসার সেক্রেটারী শিক্ষক মো. আতাউর রহমান, শিবপুর মহিলা মাদ্রাসার মোহতামিম মাওলানা মোবারক হোসেন, স্থানীয় ইউপির সদস্য মো. রফিকুল ইসলামসহ ১৬ টি মাদ্রাসার শিক্ষকবৃন্দ।